ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল বিএনপি নেতার

নিহত সাহাদুল ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত সাহাদুল ইসলাম। ছবি : সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানচাপায় সাহাদুল ইসলাম নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় সরকারি খাদ্য গুদামের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাদুল ইসলাম শালিকাদহ গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট বুলাকীপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। এলাকায় তার মিল-চাতালের ব্যবসা রয়েছে।

নিহতের ভাতিজা আরিফুর ইসলাম বলেন, সকালে চাচা মোটরসাইকেলে করে বাড়ি থেকে ব্যবসার কাজে বের হন। সেখান থেকে কানাগাড়ি বাজারে পৌঁছানোর পর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেলসহ চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক কালবেলাকে বলেন, নিহতের ভাতিজা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X