মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি

ঘন কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর। ছবি : কালবেলা
ঘন কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর। ছবি : কালবেলা

চলতি শীত মৌসুমে দিনাজপুরে তৃতীয়বারের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি একই সঙ্গে চলতি শীত মৌসুমে জেলার এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

বুধবার (৩ ডিসেম্বর) দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮১ শতাংশ। বাতাসের গড় গতিবেগ উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার, যা মঙ্গলবার ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, গত সোমবার (১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সরেজমিন বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, সকালে কিছু এলাকায় হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলোও ছড়িয়ে পড়েছে। তবে বেশ শীত অনুভূত হচ্ছে। অন্যদিকে সকাল-সন্ধ্যা মানুষকে শীতের জন্য গরম কাপড় পরতে দেখা যাচ্ছে।

খানসামা উপজেলার বাসিন্দা মণ্ডল বলেন, ‘বয়স হয়েছে একটু শীতেই আমাদের অবস্থা কাহিল হয়ে যায়। ফজরের নামাজ পড়তে গেলে গায়ে চাদর মোড়াতে হচ্ছে।’ রসুলপুর গ্রামের গীতা রানী বলেন, ‘সকালে ঠান্ডা ছিল, এখন রোদ উঠেছে তবে হাত-পাগুলো ঠান্ডায় কাঁপাচ্ছে। শীতে আজকেই বেশি মনে হচ্ছে।’

শেখপুরা এলাকার জামে মসজিদের মোয়াজ্জিন মৌলভি রহমত আলী বলেন, ‘ওজু করার সময় ঠান্ডা পানিতে হাত পা অবস হয়ে যাচ্ছে। এবার বুঝি বেশি ঠান্ডা পড়বে।’ দিনাজপুর সদরের বাঁশবাড়ি এলাকার বিমল চন্দ্র বলেন, আমাদের বাড়ির পাশে আত্রাই নদী সকালবেলা নদী পার হইয়া খ্যাতত যাবার সময় বেশি ঠান্ডা মনে হচ্ছে।

এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন কালবেলাকে বলেন, ‘জেলায় একটু একটু করে শীত বাড়ছে। তাপমাত্রা ওঠানামা করছে। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দিনাজপুরে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X