নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি : মঈন খান

ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। তিনি রাজনীতি করেছেন দেশের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর সাহেপ্রতাপে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় ড. আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া আরাম আয়েশের রাজনীতি করেননি, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। তিনি ছিলেন এ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনি তিনবার দেশের এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। এ দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।

নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি সারোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য দেন- নরসিংদী জেলা যুব দলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেসার উদ্দিন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সা. সম্পাদক ও পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সা. সম্পাদক তারিক হোসেন রানা, সংগঠনের দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী ও নির্বাহী সদস্য সজল মিয়া প্রমুখ।

দোয়া পরিচালনা করেন সাহেপ্রতাপ মাদ্রাসার মুততালিন মজিবুর রহমান নোমানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X