ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানহারা মা কুকুরটিকে দেওয়া হলো দুটি নতুন ছানা

দুটি নতুন ছানা পেয়ে দুগ্ধ পান করাচ্ছে মা কুকুর। ছবি : সংগৃহীত
দুটি নতুন ছানা পেয়ে দুগ্ধ পান করাচ্ছে মা কুকুর। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে দেশব্যাপী ভাইরাল হওয়া আটটি সন্তানের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছিল সন্তানহারা কুকুরটি। গত রোববার থেকে অদ্যাবধি ৮টি সন্তানহারা মা কুকুরটির যেন কোথাও শান্তি নেই। উপজেলাব্যাপী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে বাচ্চাদের খোঁজে অনবরত। সন্তানহারা কুকুরটির জন্য ঈশ্বরদীসহ দেশব্যাপী সাধারণ মানুষের মনে এক অন্যরকম শোকের ছায়া নেমে আসে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ঈশ্বরদীয়ান স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা নিয়ে আসে দুটি নবজাতক কুকুর ছানা। সংগঠনের কর্মকর্তারা কুকুরটির বুকের দুধ বের করে নতুন দুটি ছানার শরীরে দুধ মাখিয়ে দেয়। মুহূর্তেই কুকুর ছানার গন্ধ শুঁকে মা কুকুরটি তাদের কাছে টেনে নেয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা নতুন কুকুর ছানা দুটিকে মা কুকুরের দুধ খাওয়ানো দেখে হতবাক হয়।

বুধবার (৩ ডিসেম্বর) মা কুকুরটিকে দেওয়া হয় নতুন দুটি কুকুর ছানা।

এলাকাবাসীরা বলেন, মা কুকুরটি নতুন ছানাগুলোকে পেয়ে দুধ খাওয়াচ্ছে, আগলে রাখছে— ঠিক যেন আগের আটটি সন্তানের মতই মা কুকুরটি তাদের আপন করে নিয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান কালবেলাকে জানান, আমরা টমকে আবারও সন্তানহারা অসহায়ত্বের নতুন জীবন ফিরিয়ে দিতে পেরেছি বলে মনে করছি। কয়েকটা দিন আমাদের উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি অনীহা দেখা দেয়। সবসময়ই আমাদের চোখে ভেসে উঠছে সন্তানহারা মা কুকুরটির আকুতি। আল্লাহ উপযুক্ত বিচার করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে, প্রকৃতি বড়ই বৈচিত্র্যময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১২

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৪

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৫

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৬

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৮

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৯

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

২০
X