কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

‘চশমা’ প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপা

রংপুরে সমাবেশে বক্তব্য দেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
রংপুরে সমাবেশে বক্তব্য দেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

‘চশমা’ প্রতীক নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে আট দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রংপুর ঈদগাহ মাঠে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেন।

রাশেদ প্রধান বলেন, রংপুর বিভাগের সন্তান হিসেবে, পঞ্চগড় জেলার সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত। কারণ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ভোটের জরিপে আট দল সবচেয়ে বেশি এগিয়ে আছে এই রংপুর বিভাগে। আগামী নির্বাচনে আট দলের প্রতীক হবে দাঁড়িপাল্লা, হাতপাখা, রিকশা, দেওয়াল ঘড়ি, বটগাছ, চশমা এবং ফুলকপি। আট দলের যে কোনো একটি প্রতীক পাবেন আপনার এলাকায়, তাকে সকলে মিলে জয়যুক্ত করতে হবে। আমি পঞ্চগড় থেকে ‘চশমা’ প্রতীকে নির্বাচন করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, রংপুর বিভাগে আটটি জেলা আছে, ৩৩টি আসন আছে। কোনো আসনে বিএনপিকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আমাদের অবহেলিত রংপুর বিভাগকে আমরা এবার জয়যুক্ত হয়ে সকলে মিলে গড়ে তুলব ইনশাআল্লাহ। গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে, আট দলের প্রতীকে সিল মারতে হবে।

জাগপার এই মুখপাত্র বলেন, মঙ্গলবার মার্কিন প্রতিষ্ঠানের জরিপে দেখলাম- বিএনপির সঙ্গে জামায়াতের ভোটের ব্যবধান ৪ শতাংশ। জামায়াতের সঙ্গে আমাদের ৭ দলের ভোট যোগ করলে বিএনপির পরাজয় সুনিশ্চিত। এবার আট দলের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।

এ সময় সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামসহ আট দলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X