মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মানুষের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া সব সময় আপসহীন : মাসুদুজ্জামান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ বিএনপির দোয়া। ছবি : কালবেলা
খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ বিএনপির দোয়া। ছবি : কালবেলা

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) জেলা শহরের বরফকল মাঠ সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মাসুদুজ্জামান বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যা সকলের জন্য উদ্বেগের বিষয়। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রশ্নে বেগম জিয়া সব সময় আপসহীন। স্বৈরাচারী শক্তির শোষণ ও বাধার মধ্যেও কখনো নত হননি তিনি।

তিনি বলেন, শুধু বিএনপির কর্মীই নয়, সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য আজ একযোগে দোয়া-প্রার্থনা করছেন। কোটি মানুষের এই দোয়া এবং প্রার্থনা আল্লাহর কাছে নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে। দোয়া করি, আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন, হায়াতে ত্বয়্যিবা দান করুন- যাতে তিনি আবার জনগণের মাঝে ফিরে এসে তাদের নেতৃত্ব দিতে পারেন এবং দেশের গণতান্ত্রিক মুক্তি ও ন্যায়ের পথে পথপ্রদর্শক হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট জাকির হোসেন, আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন; সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X