মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন যুবদল নেতা

ফয়সাল আহম্মেদ খোকন। ছবি : সংগৃহীত
ফয়সাল আহম্মেদ খোকন। ছবি : সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহম্মেদ খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে পাঠানো যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পত্রে ফয়সাল আহম্মেদ খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

চিঠিতে বলা হয়, আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহম্মেদ খোকনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হলো।

কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে পাঠানো যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের স্বাভাবিক কার্যক্রম আরও সুদৃঢ় করতে এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন জীবন তালুকদার বলেন, ফয়সাল আহম্মেদ খোকন একজন পরীক্ষিত নেতা। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। যুবদলের প্রতিটি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি জেলা ও কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X