ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

কেটে দেওয়া লাউ গাছ। ছবি : কালবেলা
কেটে দেওয়া লাউ গাছ। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে এক কৃষকের ‌সব লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশাহারা হয়ে পড়েছেন ওই কৃষক।

রোববার (৭ ডিসেম্বর) ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চর বরদাইল গ্রামে সরেজমিনে দেখা যায়, ভুক্তভোগী কৃষক আনোয়ার হোসেন ক্ষতিগ্রস্ত ক্ষেতের পাশে বসে আছেন।

তিনি জানান, সকালে এসে দেখেন গাছের গোড়া ভেজা, ভেতরে কিছু লাউ নেই। এরপর রোদ উঠতে শুরু করলে গাছ আস্তে আস্তে নুইয়ে পড়া দেখে গাছের গোড়া চেক করে দেখেন সব গাছের গোড়া কাটা। এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে উনিশ শতাংশ জমিতে লাউয়ের চাষ করেছিলেন তিনি।

আনোয়ার হোসেনের স্ত্রী জানান, সকালে মাচার লাউ গাছগুলো নুঁইয়ে পড়েছে। প্রথমে রোদের কারণে ভাবলেও পরে দেখেন সব গাছের গোড়া কাটা।

ধামরাই উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। এ ধরনের ঘটনায় কৃষকদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা না থাকলেও ক্ষতিগ্রস্তকে পরবর্তীতে প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X