মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি-
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে গির্জায় দুর্ধর্ষ চুরি

সেন্ট যোসেফ গির্জা। ছবি : কালবেলা
সেন্ট যোসেফ গির্জা। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মধুপুরে সেন্ট যোসেফ গির্জায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা গির্জার মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা গির্জার ভেতর থেকে ৫টি সিলিং ফ্যান, ১টি হারমোনিয়াম, ১টি তবলা, ৭টি চেয়ার ও ১টি ঘণ্টা চুরি করে নিয়েছে।

গির্জার দায়িত্বশীলরা জানান, সকালে গির্জায় প্রার্থনায় এসে প্রথমে ভাঙা তালা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখা যায়—একাধিক সামগ্রী চুরি হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির এস আই বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা গির্জা ঘরের তালা কেটে ভেতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। চুরির সম্পদের আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

ঘটনাটি তদন্তের পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X