মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

সম্পূর্ণ নিয়ন্ত্রণে তুলার গোডাউনের আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

নরসিংদীর শীলমান্দিতে তুলা ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। পরে রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কারখানা ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে কারখানার একটি তুলার গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখতে পায় শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তুলা ও সুতা থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

এ অবস্থায় কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রথমে নরসিংদী, মাধবদী ও পলাশের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নারায়ণগঞ্জের একটি টিমসহ ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করে।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, দমকলকর্মীদের পাশাপাশি মিলের শ্রমিক ও স্থানীয়রাও পানি ঢেলে আগুন ঠেকানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল থেকে ৫টি ইউনিট তুলার গোডাউনের ডাম্পিং আগুন নির্বাপণের জন্য কাজ করে। দুপুর ১টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে পারে ফায়ার সার্ভিস।

সরেজমিনে সকালে মিলটিতে গিয়ে দেখা যায়, প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই মিলের সুতার গোডাউন। রাতের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন। মাঝে মাঝে সুতার ও তুলার বস্তা থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে সেটি পানি দিয়ে নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

একই অবস্থা দুই ও তিন নম্বরের গোডাউনের। পাশের গোডাউনগুলো থেকে শ্রমিকরা মালামাল সরিয়ে নিয়ে ক্ষতি কিছুটা কমানোর চেষ্টা করছে। এই আগুনে শ্রমিকদের একটি আবাসস্থল ও মিলের গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজুমুজ্জামান জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে একে একে আমাদের ৮টি ইউনিটের চেষ্টায় ভোর ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দুপুর ১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কারখানায় থাকা দুটি গোডাউনে সুতা এবং একটি গোডাউনে তুলায় আগুন লাগার কারণে বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ তদন্তের পরে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X