ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ছবি : কালবেলা
চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, ফরিদপুর-৩ সদর আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (০৯ ডিসেম্বর)। এ উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদ, ফরিদপুরের উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ছাড়াও চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুবাষির্কী উপলক্ষে মঙ্গলবার বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখান পবিত্র কোরআন খতম, কলেমা শরীফের খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী চৌধুরী কামাল ইবনে ইউসুফ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। ১৯৪০ সালের ৩ মে তিনি ফরিদপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ ছিলেন এতদাঞ্চলের জমিদার চৌধুরী ময়েজউদ্দীন বিশ্বাস। তার পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপমহাদেশে প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। তার চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খান সরকারের মন্ত্রিসভাযর সদস্য ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ যোগ দেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদে নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১৯৯১ সালে তিনি আবার নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন। ১৯৯৬ সাধারণ নির্বাচনে তিনি জয়ী হলেও তার দল বিএনপি আওয়ামী লীগের কাছে হেরে ক্ষমতায় হারায়। তিনি ২০০১ সালের নির্বাচনেও জয়ী হয়ে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হন।

২০২০ সালের ৯ ডিসেম্বর বর্ষিয়ান রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১০

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১১

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১২

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৩

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৬

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৭

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৮

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০
X