ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ধান ক্ষেত থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না

জামালপুরের ইসলামপুরে ধানের ক্ষেত থেকে উদ্ধার হওয়া নবজাতক। ছবি : কালবেলা
জামালপুরের ইসলামপুরে ধানের ক্ষেত থেকে উদ্ধার হওয়া নবজাতক। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুরে ধানের ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) সকালে ইসলামপুর পৌরসভা মোশারফগঞ্জ গ্রামের ধানের ক্ষেত থেকে শিশুটাকে উদ্ধার করা হয়।

ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বারেক নামের এক কৃষক সকালে ধানের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কানে ভেসে আসে নবজাতকের কান্নার শব্দ। তিনি দৌড়ে কাছে গিয়ে দেখেন, ধানের ক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে এক ফুটফুটে নবজাতক মেয়ে শিশু কান্না করছে। ঘটনাটি জানাজানি হলে অনেকেই সেখানে ছুটে যান।

পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। এখনো শিশুটির কোনো পরিচয় মেলেনি। মানবিকতার এমন হৃদয়বিদারক ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ইসলামপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে গ্রামবাসী। পরে পুলিশ সদস্যের মাধ্যমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X