গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

নিহত মাওলানা ফরিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত মাওলানা ফরিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক বক্তা। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে গত শনিবার রাতে কোরআন মাহফিলের স্টেজে লুটিয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করেন। ওই বক্তার নাম মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

স্থানীয় ও মৃতের স্বজনরা জানান, গত শনিবার রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে কোরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম।

বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মাহফিলের মঞ্চে ঢলে পড়েন। স্থানীয়রা এবং মাহফিল কমিটির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন। সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা ও বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মাত্র আড়াই বছর বয়সী একমাত্র পুত্র সন্তানের জনক, মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু এবং দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X