কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের বিপ্লব ঘটবে : ফখরুল ইসলাম

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবদলের সঙ্গে মতবিনিময় সভায়  মো. ফখরুল ইসলামসহ অন্যরা। ছবি : কালবেলা
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবদলের সঙ্গে মতবিনিময় সভায় মো. ফখরুল ইসলামসহ অন্যরা। ছবি : কালবেলা

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবারের জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের বিপ্লব ঘটবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বসুরহাট মেট্রো টাওয়ারে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবদলের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মো. ফখরুল ইসলাম বলেন, ১৭ বছর পর দেশের মানুষ গণতন্ত্র রক্ষায় নির্বিঘ্নে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। আমাদের মাঠ পর্যায়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। অন্যথায় এ দেশের গণতন্ত্র নস্যাৎ হয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান সময় তারুণ্যের জোয়ার। তরুণরাই এ দেশের ভবিষ্যৎ। আমাদের নেতা তারেক রহমান তরুণদের মতামতের প্রতি জোর দিয়েছেন। আমরা মনে করি আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের বিপ্লব ঘটবে।

বিএনপির মনোনীত প্রার্থী বলেন, নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং সদরের দুটি ইউনিয়নে ১৫৫টি ভোটকেন্দ্রে ধানের শীষের কমিটি গঠন চলছে। এখানে যুবদলের সক্রিয় কর্মীরা জোরালো ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

ফখরুল ইসলাম বলেন, নির্বাচনী মাঠে প্রতিপক্ষসহ কারও সঙ্গে বৈরিতা নয়, বরং সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে ভোটারদের মন জয় করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। কোথাও কোনো অপ্রীতিকর কিছু দেখলে আপনারা দলের নেতারাসহ প্রশাসনের নজরে আনবেন।

সভায় কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১০

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১১

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১২

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৩

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৪

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৬

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৭

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৮

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৯

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

২০
X