মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে আগ্রহী ৪৫ পরিবার

কুড়িয়ে পাওয়া নবজাতকের সঙ্গে শাহজালালের পরিবার। ছবি : কালবেলা
কুড়িয়ে পাওয়া নবজাতকের সঙ্গে শাহজালালের পরিবার। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুরে কুড়িয়ে পাওয়া এক নবজাতকে দত্তক নিতে আবেদন করেছে ৪৫ পরিবার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত এসব আবেদন জমা পড়েছে সমাজসেবা অফিস কর্তৃপক্ষের কাছে।

আবেদন করার প্রক্রিয়ায় রয়েছেন আরও কয়েকজন। জটিলতা এড়াতে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি বরাবর আবেদন করতে বলা হয়েছিল আগ্রহীদের।

গত ৮ ডিসেম্বর উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কের পাশে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় মেয়ে নবজাতকটিকে। জন্মের পরপরই কে বা কারা তাকে ফেলে রেখে যায় সেখানে। পরে উপজেলা প্রশাসনের হাত ঘুরে পরে তার স্থান হয়েছে মোশারফগঞ্জ এলাকার শাহজালালের বাড়িতে।

এরই মধ্যে ফেসবুকে ফুটফুটে শিশুটির ছবি ছড়িয়ে পড়লে চাঞ্চল্য দেখা দেয়। তারপর থেকে শিশুটি একনজর দেখতে শাহজালালের বাড়িতে আসছেন অনেকে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সোমবার ভোরে ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জ বাজার এলাকায় সড়কের পাশ থেকে নবজাতকের কান্নার শব্দ আসছিল। শব্দ পেয়ে স্থানীয় শাহজালাল প্রতিদিনের মতো রাস্তায় হাঁটতে গিয়ে ওই নবজাতককে দেখতে পান। এরপর শাহজালাল ও তার মা আমেনা বেগম শিশুটিকে উদ্ধার করে ৯৯৯-এ ফোন দেন।

পরে পুলিশ গিয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে সেখানে যান সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী আনোয়ার। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন। এক ব্যবসায়ী বলেন, ‘আমার কোনো সন্তান নেই। ফেসবুকে মেয়ে শিশুটি দেখে স্ত্রীকে হাসপাতালে পাঠিয়েছি। আমার খুব মায়া হয়েছে। ওকে কেউ না নিলে আমরা দত্তক নিতে চাই।’

হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান ডা. এ এস এম আবু তাহের কালবেলাকে জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। সোমবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলার সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন কালবেলাকে বলেন, ‘শিশুটির দায়িত্ব নিতে এখন পর্যন্ত ৪৫ জন আবেদন করেছেন। আবেদনগুলো নিয়ে জেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সিদ্ধান্ত নিতে দেরি হলে শিশুটি মোশারফগঞ্জ শাহজালালের বাড়িতে থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করি। তার সুস্থতা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সমাজের সম্মিলিত দায়িত্ববোধ ও সহমর্মিতা এই শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করবে বলে আমরা আশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X