মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধ এবং পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আকলিমা বেগম (২৪), সুমন মিয়া (২০), জুলহাস মিয়া (৩৫), নাইম মিয়া (১৮), চায়না বেগম (৩০)। তারা সকলেই সেঙ্গুয়া পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেঙ্গুয়া পূর্বপাড়া এলাকার জুলহাস ও লাল মিয়া দুই মামা ভাগিনার মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে নতুন করে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুরুতর জখম হন। আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুন নাহার বলেন, আহতদের মধ্যে তিনজনের মাথায় ও শরীরে গভীর আঘাত রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X