নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল হাফেজ আব্দুল্লাহর মরদেহ

নিহত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
নিহত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

নরসিংদীর শিবপুরে নিখোঁজের ২৪ দিন পর আব্দুল্লাহ নামের এক কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে শিবপুর উপজেলার বড়ইতলা এলাকায় একটি ময়লার ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ (১৩) পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী গ্রামের মুক্তার হোসেনের ছেলে। এর আগে গত ২২ নভেম্বর তার মাদ্রাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি আব্দুল্লাহ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সেকান্দরদী মধ্যপাড়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আব্দুল্লাহ। গত ২২ নভেম্বর মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর ফিরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পলাশ থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।

মঙ্গলবার সকালে ড্রেন থেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে আদুরী গার্মেন্টসের ইটিপি প্লান্টের ময়লার ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালে এসে আব্দুল্লাহর পরিচয় শনাক্ত করে।

আব্দুল্লাহর চাচাতো ভাই শাহাদাত হোসেন বলেন, আদুরী গার্মেন্টসের গেটের বাইরে একটি ড্রেনের মুখ ও ভেতরে ড্রেনের মুখ রয়েছে। এছাড়া বাইরে আর কোনো ড্রেনের মুখ নেই। যারা তাকে হত্যা করেছে, তারা হয় গেটের বাইরে থেকে, নয়তো কোম্পানির ভেতর থেকে মরদেহ ড্রেনে ফেলেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।

আব্দুল্লাহর বাবা মুক্তার হোসেন বলেন, আমার ছেলে ২৭ পারা কোরআন শরিফ মুখস্থ করেছে। আগামী ১৯ ডিসেম্বর কোরআনে হাফেজ শেষে পাগড়ি পাওয়ার কথা। কিন্তু কে বা কারা আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে ড্রেনের ভেতর ফেলে রেখেছে। আমি আমার সন্তানের হত্যাকারীদের বিচার চাই।

শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X