বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের সহকারী খুলেছেন চেম্বার, দেখেন নিয়মিত রোগী

কুমিল্লা চক্ষু হাসপাতালে চিকিৎসকের সহকারী কাজী মো. এবাদ উল্লাহ। ছবি : কালবেলা
কুমিল্লা চক্ষু হাসপাতালে চিকিৎসকের সহকারী কাজী মো. এবাদ উল্লাহ। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় কাজী মো. এবাদ উল্লাহ (৪২) নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রোগীর চিকিৎসা দেওয়া অবস্থায় তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসময় চান্দিনা পশ্চিম বাজারস্থ আব্দুল্লাহ চশমা ঘর দোকান মালিককে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আটক ভুয়া চিকিৎসক কাজী মো. এবাদ উল্লাহ চান্দিনা উপজেলার বাতাঘাসী গ্রামের কাজী জয়নাল আবেদীনের ছেলে। তিনি কুমিল্লা চক্ষু হাসপাতালে চিকিৎসকের সহকারী হিসেবে কর্মরত থেকে নিজেকে চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে কুমিল্লার বিভিন্ন স্থানে চেম্বার করে রোগী দেখেন।

জানা যায়, কুমিল্লা চক্ষু হাসপাতালের চিকিৎসকের সহকারী কাজী মো. এবাদ উল্লাহ চান্দিনা পশ্চিম বাজার এলাকায় একটি চশমা দোকান প্রতিষ্ঠা করে তার নিকটতম এক আত্মীয়কে নিয়ে সেই দোকান পরিচালনা করেন। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার তিনি ওই দোকানের পেছনের একটি অংশে নিয়মিত রোগী দেখেন এবং ওই দোকান থেকে ওষুধ ও চশমা বিক্রি করেন। এ ছাড়াও তিনি সপ্তাহের বাকি ৫ দিন দাউদকান্দির ইলিয়টগঞ্জসহ বিভিন্ন স্থানে রোগী দেখেন। চিকিৎসাপত্রে চেম্বারের নামসহ অন্যান্য প্রচারপত্র বাংলায় লেখা থাকলেও রোগীদের ধোঁকা দিতে নিজের নাম, পদবি ইংরেজিতে লেখেন তিনি।

এমন নানা অভিযোগ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।

তিনি জানান, চিকিৎসক হিসেবে নিজের কোনো পরিচয়পত্র এমনকি চিকিৎসাসেবা প্রদানে যোগ্যতার কোনো কাগজপত্র দেখাতে পারেননি এবাদ উল্লাহ। তিনি সপ্তাহে দুই দিন চান্দিনা উপজেলা সদরের একটি দোকানে চেম্বার করেন। প্রতিদিন প্রায় ৩০-৪০জন রোগী দেখেন, রোগীদের কাছ থেকে ফি নেন। এ ঘটনায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সমস্ত ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. সাকিব মুরসালিন, ডা. নাজমুল হাসানসহ চান্দিনা থানা পুলিশের একটি দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

শয়তানকে পরাজিত করতে যে ১০ কাজ থেকে দূরে থাকা উচিত

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

সারাদেশে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

মেঘনায় ডুবল ৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার

অবিশ্বাস্য জয়ের পরও কেন রেগে গিয়েছিলেন মেসি?

শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা

সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, পানির নিচে ময়মনসিংহ নগরী

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

১০

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

১১

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

১২

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৩

আর্জেন্টিনার কাছে হেরে যাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিশর, কে সেই রেফারি

১৪

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

১৫

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

১৬

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

১৮

এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে

১৯

বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির

২০
X