বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা নেওয়াজের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প 

চক্ষু চিকিৎসকদের সঙ্গে মীর নেওয়াজ আলী নেওয়াজ। ছবি : সংগৃহীত
চক্ষু চিকিৎসকদের সঙ্গে মীর নেওয়াজ আলী নেওয়াজ। ছবি : সংগৃহীত

অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন বিএনপির কেন্দ্রীয় যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

রোববার (২২ জুন) লায়ন্স ক্লাবের সহায়তায় রাজধানীর আজিমপুরের শেখ সাহেব বাজার এলাকায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ কর্মসূচির আয়োজন করেন তিনি।

চক্ষু ক্যাম্পে আটজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক মোট ২১৭ জন রোগীকে সেবা প্রদান করেন। মূলত চোখে ছানি পড়াসহ দৃষ্টিজনিত নানা রোগে ভোগা রোগীদের সেবা দেওয়া হয়।

এ বিষয়ে মীর নেওয়াজ আলী জানান, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির প্রতীক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা এ কর্মসূচির আয়োজন করেছি। বাংলাদেশ লায়ন্স ক্লাব ও লায়ন চক্ষু হাসপাতালের চিকিৎসকরা সহায়তা করেছে। মূলত গত ১৭ বছরে পলাতক স্বৈরাচার সরকার দেশের স্বাস্থ্য খাত থেকে সবকিছুকেই ধ্বংস করেছে। যার কারণে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল। আমরা আগেও ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহায়তায় একটি কর্মসূচি করেছিলাম। সেখানেও ব্যাপক সাড়া পেয়েছিলাম। সেজন্যই আমরা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু নিম্ন আয়ের অসংখ্য মানুষ ব্যয়বহুল চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের প্রোগ্রাম আরও ঘন ঘন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরমতে ৩১ দফার আলোকে ঘরে ঘরে মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে চাই।

কয়েকজন সেবাগ্রহীতা জানান, বিনামূল্যে চক্ষুশিবির কর্মসূচিতে তারা বেশ উপকৃত হচ্ছেন। কারণ সরকারি বা বেসরকারি হাসপাতালে গেলে অনেক খরচের ব্যাপার থাকে। বয়স্ক মানুষ হাসপাতালে যেতে পারেন না। এই ধরনের কর্মসূচি আয়োজনের জন্য বিএনপি নেতা মীর নেওয়াজ আলীকে ধন্যবাদ জানান সেবাগ্রহীতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X