টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

র‌্যাবের ছিনতাই চক্রের পাঁচজন সক্রিয় সদস্য। ছবি : কালবেলা
র‌্যাবের ছিনতাই চক্রের পাঁচজন সক্রিয় সদস্য। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন—মো. সোহেল মিয়া (২৪), মো. মামুন মিয়া (২৫), মো. হৃদয় মিয়া (২৫), আলামীন শেখ (২৪), মামুন হোসেন (২৪)। তারা সবাই গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া বলে জানা গেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, সম্প্রতি সংঘবদ্ধ ছিনতাইকারীরা দেশব্যাপী বেপরোয়া হয়ে যাত্রী ও পথচারীদের কাছ থেকে মূল্যবান মালপত্র ছিনতাই করে আসছিল। এ ধরনের অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকালে চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, অপরাধ দমনে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X