কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই)।

শনিবার (২০ ডিসেম্বর) প্রেস ক্লাব অব ইন্ডিয়ার এক বিবৃতিতে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সহিংস হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা, সেইসঙ্গে নিউ এজ পত্রিকার সম্পাদক এবং এডিটরস কাউন্সিলের সভাপতি, প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের হয়রানির ঘটনাকে তারা অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করেছে।

পিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। হামলা, ভীতি প্রদর্শন, হয়রানি বা মিডিয়া নিবারণের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো সংবিধানসম্মত মতপ্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ১০০-এরও বেশি সাংবাদিককে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বিচার ছাড়াই কারাগারে রয়েছেন। পিসিআই তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

পিসিআই দাবি করেছে, এসব ঘটনার জন্য দায়ীদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ, ন্যায্য ও দ্রুত বিচারের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশের ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকারীরা প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায়, যার ফলে উভয় পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এদিন জ্যৈষ্ঠ সাংবাদিক নুরুল কবিরকেও হয়রানি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X