ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

হাদির মরদেহ জন্মভূমিতে না নেওয়ায় মর্মাহত এলাকাবাসী 

শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত
শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। তবে প্রিয় মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখা থেকে বঞ্চিত হওয়ায় মর্মাহত ঝালকাঠির মানুষ।

শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে, এদিন দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান বিন হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেন। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয়।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, ‘হাদি খুব ভালো মানুষ ছিল। আমাদের ছোট ভাই ছিল। দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। হাদির জানাজাটা নলছিটিতে হওয়া উচিত ছিল। আমরা তার জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না এটা আমাদের জন্য বেদনাদায়ক।’

তিনি আরও বলেন, ‘সরকার হাদির চিকিৎসার জন্য অনেক করেছেন। তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন। কিন্তু তার মরদেহটি নলছিটি এনে জানাজা দিয়ে ঢাকায় নিয়ে দাফন করতে পারত। তাহলে আমরা সারাজীবন স্মরণ রাখতাম।’

আরেক বাসিন্দা শহিদুল ইসলাম জানান, ‘হাদির জন্মভূমিতেই তার শৈশব, বেড়ে ওঠা। তাই তাকে নিজ মাটিতে শেষ বিদায় জানানোর আশা ছিল। কিন্তু তা আমাদের সৌভাগ্য হয়নি। আমরা চাই অপরাধীর বিচার হোক একটা ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছে আর একটা খারাপ মানুষ পালিয়ে গেছে। এটা হতে পারে না। তাকে এনে দ্রুত বিচার করা প্রয়োজন। তা না হলে ভালো মানুষের আর উদ্ঘাটন হবে না। মানুষ ভালো কথা বললেই হত্যা করা হয়।’

স্থানীয় তরুণ আলভী জানান, হাদি ভাই দেশ ও জাতির কল্যাণে কাজে নিয়োজিত হবে সে বিষয়ে আমাদের নিয়ে পরামর্শ করতেন। বিভিন্ন কর্মশালায় যুক্ত হতেন। তিনি এলাকায় এলে আমাদের নিয়ে বসতেন। তার জানাজা নামাজ নলছিটিতে না হওয়ায় এলাকাবাসী খুবই মর্মাহত। অনেকেই ঢাকায় ছুটে গেছেন।

এদিকে হাদির স্মরণে এদিন নলছিটি শহরের দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ ছিল। নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য শাহাদাত আলম ফকির বলেন, ‘ওসমান হাদি আমাদের নলছিটির সন্তান। আমরা তাকে হারিয়ে মর্মাহত। তার মতো হাদি এদেশে জন্ম হবে না। তার মরদেহ নিজ জন্মভূমিতে না আনতে পারায় হাদির স্মরণে শহরের সব দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান। ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। রাখা হয় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে। শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোকও পালন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১০

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১১

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১২

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৩

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৪

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৫

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৬

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৮

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X