ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

নদীর পাড়ে ব্যবসায়ীর মরদেহ, পকেটে মদপানের লাইসেন্স 

মেঘনা নদীর পাড়। ছবি : সংগৃহীত
মেঘনা নদীর পাড়। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড় থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।

নিহত আজমত আলী (৪৬) রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ইসরাফিল মিয়ার ছেলে। তিনি একজন ব্যবসায়ী বলে জানা গেছে।

স্বজনরা জানান, নিহতের শ্বশুরবাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের মুজপাড়া গ্রামে। সে সুবাদে শ্বশুরবাড়ির পাশে জমি কিনে বসতি গড়ে থাকতেন ইসরাফিল। তবে কী কারণে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে তারা কেউ কিছু বলতে পারছে না।

এদিকে নিহত ব্যবসায়ীর পকেট থেকে মদপান করার একটি লাইসেন্স পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক লাইসেন্স ঠিকানা উল্লেখ করা হয়েছে ভৈরব বাজার টিনপট্রি।

এ বিষয়ে ভৈরব নৌ-ইউনিটের অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান জানান, মরদেহটি মুলিপট্টি এলাকায় নদীর পাড়ে ব্লকের ওপর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার পকেট থেকে মদপানের লাইসেন্স পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১০

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১১

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১২

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৩

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৪

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৫

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৬

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৭

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৮

যুবদল নেতা বহিষ্কার

১৯

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

২০
X