হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো : হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় পথসভায় বক্তব্য দেন হান্নান মাসউদ। ছবি : কালবেলা
নোয়াখালীর হাতিয়ায় পথসভায় বক্তব্য দেন হান্নান মাসউদ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এ দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি হবে স্বনির্ভর। যে মানচিত্র আমরা পেয়েছি, সেই মানচিত্রের সম্মান রক্ষা করবো। সীমান্তে আর কাউকে ফেলানীর মতো কাঁটাতারে ঝুলে থাকতে হবে না। আমরা এই বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হান্নান মাসউদ বলেন, আমি এসেছি জনতার হয়ে, জনতার জন্য লড়াই করতে। আমি সাধারণ মানুষের অধিকার আদায়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব, যতদিন মহান রব আমাকে বাঁচিয়ে রাখবেন। শত হুমকি-ধামকি, এমনকি আমাদের ওপর রেড অ্যালার্ট জারি থাকা সত্ত্বেও আমরা পথে-প্রান্তরে সাধারণ মানুষদের কাছে ঘুরে বেড়াচ্ছি। আমাদের হত্যার উদ্দেশ্যে ভারতের র-এর মাধ্যমে ট্র্যাকিং করা হচ্ছে।

হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, আমার জীবনের হুমকি শুধু বাইরের শক্তির কাছ থেকেই নয়, এই হাতিয়াতেও রয়েছে। আমি এখানে লড়াই করছি সন্ত্রাসী, ভূমিদস্যু, জালেম, চাঁদাবাজ ও ঘাট সিন্ডিকেটের বিরুদ্ধে।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো জলদস্যু বা বনদস্যু থাকবে না। আমাদের বিরুদ্ধে শত শত মিথ্যাচার করা হয়েছে, কিন্তু আমরা মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছি। মৃত্যুকে পরোয়া না করে এ দেশের মানুষের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। এ সংগ্রামে আপনাদের সহযোগিতা ও সমর্থন চাই।

এ সময় এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শতশত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X