কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত আশ্রয় না দিলে রাস্তায় পড়ে থাকতে হতো : মেজর রঞ্জন

কিশোরগঞ্জের কটিয়াদীতে সমান হাদির শোকসভায় বক্তব্য দেন মেজর আখতারুজ্জামান রঞ্জন। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের কটিয়াদীতে সমান হাদির শোকসভায় বক্তব্য দেন মেজর আখতারুজ্জামান রঞ্জন। ছবি : কালবেলা

জামায়াতে আশ্রয় না পেলে রাস্তায় পড়ে থাকতে হতো বলে মন্তব্য করেছেন দলটিতে সদ্য যোগ দেওয়া বিএনপির সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। যদি তারা আশ্রয় না দিত, তাহলে হয়তো আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো। এই বয়সে নতুন করে ঘর বা দল গড়ার সামর্থ্য আমার নেই। আমার ঘরে চাল নেই, চুলা নেই; আমি কীভাবে নতুন ঘর বানাব। এই বয়সে কেউ আমাকে আশ্রয় দেবে না। কিন্তু জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে ওসমান হাদির শোকসভায় তিনি এসব কথা বলেন।

আখতারুজ্জামান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, জামায়াতে ইসলামী কষ্ট পায়— এমন কথা কখনো বলব না। প্রয়োজনে আমার জিহ্বা কেটে ফেলব। কারণ তারা আমাকে আশ্রয় দিয়েছে। আমি তাদের ভালো-মন্দের সঙ্গেই থাকব। জামায়াত তাদের রাজনীতি করবে, এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, আজ হঠাৎ করে দেখছি আমার দাম বেড়ে গেছে। বিএনপির অনেক বন্ধু ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছেন। এতে আমি শুকরিয়া জানাই। তারা এখন বুঝতে পারছেন, আমি তাদের ঘরের একটি মোটা খুঁটি ছিলাম। আমি নিজে দল ছেড়ে আসিনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন। গত তিন বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, এমনকি বিয়ের দাওয়াতও দেননি। আজ আমাকে গালাগালি করছেন, এতেও ভালো লাগে, কারণ বুঝি আপনারা আমাকে নিয়ে ভাবছেন।’ এ সময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন।

সভায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আমির মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X