সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল চারজন।

রোববার (২৮ ডিসেম্বর) বিশেষ অভিযান চালিয়ে সদর থানাধীন দেবনগর এলাকা থেকে মো. শিমুল আহম্মেদ ওরফে শ্যাম (৩৪) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রহ্মরাজপুর এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, বেতনা নদীর খননকৃত মাটি অবৈধভাবে উত্তোলন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ২৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে কিসমত আলীকে মাটিভর্তি ট্রলিসহ আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে কিসমতের স্বজন ও সহযোগীরা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

হামলার সময় বাধা দিতে গেলে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহাবুর রহমান ও সিপাহি মেহেদী হাসান আহত হন। এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদানসহ সংশ্লিষ্ট ধারায় সদর থানায় মামলা করা হয়।

ওসি আরও জানান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের (বিপিএম) নির্দেশনায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিমুল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে এই মামলায় রহমত (৪৩), আশিকুজ্জামান (২৫) ও ইমদাদুল ইসলাম (২৭) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় কিসমত আলীসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ ও চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১০

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১১

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১২

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৩

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৪

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৫

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৬

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৭

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৮

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৯

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

২০
X