শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে শরীয়তপুরে কোরআন খতম ও দোয়া

শরীয়তপুরে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ছবি : কালবেলা
শরীয়তপুরে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শরীয়তপুরে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী শহরের ধানুকা এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।

আয়োজকদের সূত্রে জানা যায়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য ও প্রভাবশালী নাম। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি বেশ কিছুদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক লড়াইয়ের অবসান ঘটিয়ে মঙ্গলবার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা বলেন, আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। শত কষ্ট সহ্য করেও তিনি তার দলের নেতাকর্মীদের ছেড়ে কোথাও যাননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। তার মৃত্যু আমাদের জন্য এবং দেশের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতবাসী করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X