পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে চলছে কোরআন খতম, শোকস্তব্ধ ফেনী

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৈতৃক বাড়িতে চলছে কোরআন খতম। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৈতৃক বাড়িতে চলছে কোরআন খতম। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৈতৃক বাড়িতে চার দিন চলবে কোরআন খতম। বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম মজুমদার এই কোরআন খতমের আয়োজন করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় ফেনীর ফুলগাজী শ্রীপুর গ্রামে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে গিয়ে দেখা যায় খালেদা জিয়ার প্রতিষ্ঠিত ইস্কান্দারিয়া হাফেজিয়া মাদ্রাসার অধ্যয়নরত হাফেজেরা কোরআন তেলাওয়াত করছেন। ঢাকা থেকে মৃত্যুর খবর শোনার পর কিছুক্ষণ পর পর মজুমদার বাড়ির মসজিদের মাইকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে। এ সময় এলাকায় এক শোকাবহ পরিবেশ দেখা যায়।

এছাড়া তার নিজ উপজেলা ফুলগাজীসহ ফেনী জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ সকাল থেকেই এই বাড়িতে ভিড় করছেন।

বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার বাবার নাম মরহুম ইস্কান্দার আলী মজুমদার, মায়ের নাম মরহুম তৈয়বা বেগম মজুমদার। তারা দুই ভাই তিন বোন।

বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং বিরোধীদলীয় নেত্রী ছিলেন তিনি বারবার তার নিজ বাড়িতে এসেছেন। চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, ‘সকালে বড় বোন খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা স্তব্ধ হয়ে পড়ি। তার রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল থেকে কোরআন খতমের আয়োজন করা হয়। আগামী চার দিন এই বাড়িতে কোরআন খতম চলবে।’

তিনি আরও বলেন, ‘পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর সংবাদ গ্রামের মাইকে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন তার স্মৃতিবিজড়িত বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।’

খালেদা জিয়ার ভাতিজা তামিম মজুমদার বলেন, ‘আমরা অনেক আশা স্বপ্ন নিয়ে সোমবার ফুপুর মনোনয়ন ফরম জমা দিয়েছিলাম। আমাদের বিশ্বাস ছিল তিনি সুস্থ হয়ে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আবার দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে আবার গ্রামের বাড়িতে আসবেন, আমরা সেই আশায় ছিলাম।’

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছিল। পরে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে উনার শারীরিক অবস্থা ভালো না থাকায় বিদেশ নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X