কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩২

নেত্রকোনার কেন্দুয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের কাচারি মাঠের পাশে সরকারি হালট ভরাটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাট্টা গ্রামের একটি সরকারি হালটে ইট ও খোয়া দিয়ে ভরাটের কাজ শুরু করা হলে পাশের জমির মালিকদের সঙ্গে কথাকাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে গুরুতর আহত ১০ থেকে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের একজন শাহ জাহান মিয়া জানান, সরকারি হালট ভরাটের কাজ চলাকালে এখলাস মাস্টারের লোকজন বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অপরদিকে এখলাছ মাস্টার দাবি করেন, তাদের ফসলি জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করা হলে তারা বাধা দেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়।

খবর পেয়ে স্থানীয় নেতারা ও কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X