সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

ফরিদপুরের সদরপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা
ফরিদপুরের সদরপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুরে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (০৪ জানুয়ারি) রাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় সেন্টু কাজী, জামাল কাজী ও সুমন কাজীর নেতৃত্বে একদল লোক বিএনপি সমর্থক শাহজাহান শিকদারের বাড়িসহ মোট ১০ থেকে ১২টি বাড়িতে হামলা ও লুটপাট করে।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে কয়েকটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তারা জানান।

হামলার শিকার পরিবারগুলোর সদস্যরা আরও অভিযোগ করে বলেন, হামলাকারীদের মধ্যে অনেকেই সম্প্রতি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। নতুন করে দলে যোগ দিয়েই তারা বিএনপির নেতাকর্মীদের বাড়িতে এই হামলা ও লুটপাট চালিয়েছে বলে জানানা ভুক্তভোগীরা।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী বেপারী সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, জামাল কাজী ছাড়া সংঘর্ষের সঙ্গে জড়িত অন্য কেউ বিএনপির কোনো কমিটিতে রয়েছেন বলে তার জানা নেই। তবে এরা সবাই বিএনপির সমর্থক।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X