সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার

একটি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করেছে র‌্যাব-৯। ছবি : কালবেলা
একটি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করেছে র‌্যাব-৯। ছবি : কালবেলা

সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রী ছাউনি থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে.এম. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁও যাত্রী ছাউনি থেকে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে পাইপগান ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব-৯।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টায় তারা জানতে পারে দক্ষিণ সুরমা থানার ৯ নম্বর ওয়ার্ডের লালারগাঁও অটোবি কারখানার আশপাশ এলাকায় অবৈধ অস্ত্র ও পেট্রোলবোমা মজুত থাকতে পারে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে র‌্যাব-৯ সিলেট-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ঢাকা-সিলেট মহাসড়কের লালারগাঁও এলাকার যাত্রী ছাউনি ও আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে যাত্রী ছাউনির বসার জায়গার নিচে একটি সাদা রঙের শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও ৫টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

র‌্যাবের ধারণা, এসব অস্ত্র ও পেট্রোলবোমা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম বলেন, উদ্ধার অস্ত্র ও পেট্রোলবোমার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। আইনি ব্যবস্থা নিতে উদ্ধার পাইপগান ও পেট্রোলবোমা জিডি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X