ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের কল্যাণের জন্যই আমার রাজনীতি : নুরুদ্দিন অপু

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর কাছে গভীর নলকূপ স্থাপনের আবেদন করেন রবিতন নেছা। ছবি : কালবেলা
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর কাছে গভীর নলকূপ স্থাপনের আবেদন করেন রবিতন নেছা। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, তাদের হাসি দেখার জন্য।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড় শিধলকুড়া এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কাছে স্থানীয় বাসিন্দা রবিতন নেছা একটি গভীর নলকূপ স্থাপনের আবেদন করলে এ কথা বলেন তিনি।

রবিতন নেছা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে বলেন, প্রতিদিন অনেক দূর থেকে পানি আনতে হয়। মেয়ে ও বাচ্চারা কষ্ট পায়। যদি একটি গভীর নলকূপ হয়, পুরো এলাকা উপকৃত হবে। এ পরিপ্রেক্ষিতে অপু বলেন, রবিতন নেছার এ আবেদন বাস্তবায়নের চেষ্টা করব।

স্থানীয়রা জানান, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সবসময় এলাকার মানুষের পাশে থাকেন। সব ক্ষেত্রেই তার আন্তরিক উপস্থিতি লক্ষ্য করা যায়। তার মতো নেতার দরকার ছিল অনেক আগেই। তিনি দল-মত নির্বিশেষে সবার পাশে দাঁড়ান। মানুষের কষ্ট বোঝেন, সাহায্যের হাত বাড়ান। এলাকাবাসীর প্রত্যাশা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর উদ্যোগে খুব শিগ্‌গিরই বিশুদ্ধ পানির ব্যবস্থা হবে, আর সেই সঙ্গে বদলে যাবে গ্রামের মানুষের দৈনন্দিন জীবন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X