রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের অঙ্গীকার পূরণে সরকারের টালবাহানা দুঃখজনক : মঞ্জু

রাজধানীর বিজয়নগরে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
রাজধানীর বিজয়নগরে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

নির্বাচনী প্রতিশ্রুতি পালনে সরকারের তোড়জোড় থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের মূল অঙ্গীকার পূরণে ‘টালবাহানা’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, নির্বাচনী আঙুলের কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড বা ভাতার বিষয়ে সরকার যতটা তৎপর, জুলাই বিপ্লবের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নে ততটাই অনীহা দেখাচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি পেশাজীবী কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, জুলাই সনদ ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের একটি স্পষ্ট রূপরেখা। অথচ সরকার সেই পথ ছেড়ে পরিকল্পিতভাবে দলীয়করণের পুরোনো পথেই হাঁটছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে এখন দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগের মহোৎসব চলছে, যা জুলাই-পরবর্তী বাংলাদেশে কেউ প্রত্যাশা করেনি।

তিনি আরও বলেন, সাংবিধানিক নানা বিতর্ক তুলে সরকার জনরায়কে অবজ্ঞা করছে। জুলাই সনদের অঙ্গীকার থেকে পিছু হটা মানে জনগণের সঙ্গে চুক্তি ভঙ্গ করা। এর দায়ভার সরকারকেই নিতে হবে।

এবি পেশাজীবী কাউন্সিলের সভাপতি ওবায়দুর রহমান এফসিএ-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মঞ্জু হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ভেবেছিলাম এত বড় রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা নেবে। কিন্তু পুরোনো ধারার পুনরাবৃত্তি ঘটছে। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন গড়ে তোলা ছাড়া এখন আর কোনো পথ খোলা নেই।

পেশাজীবী কাউন্সিলের সাধারণ সম্পাদক মাহবুব শামীমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান এবং দক্ষিণ সদস্য সচিব বারকাজ নাসির আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন পেশাজীবী নেতাদের মধ্যে তানভীর ইউসুফ, ইঞ্জিনিয়ার সামসুল আলম ও অ্যাডভোকেট আবুল হোসেন সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X