সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ককটেল বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে গুরুতর আহত নবিন সরদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত নবিন সরদার (২২) চেরাগ আলী গ্রামের বাসিন্দা রহিম সরদারের ছেলে নবিন সরদার।

এর আগে বৃহস্পতিবার ভোরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই সোহান বেপারী নামে এক যুবক নিহত হন। একই ঘটনায় নবিন সরদারসহ আরও দুজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার ভোরে একটি সদ্য নির্মিত বসতঘরে ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে আরও একজন নিহত হন।

বিস্ফোরণে নিহতের ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকেই এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে এবং নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জাজিরা থানার ওসি সালেহ্ আহাম্মদ বলেন, বিলাসপুরের বিস্ফোরণের ঘটনায় নবিন সরদার নামে আরও একজন মারা গেছেন বলে খবর পেয়েছি। পুরো ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X