গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গজারিয়ায় দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত
গজারিয়ায় দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত

আগামীতে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যারা ভুল ধারণা নিয়ে রয়েছেন তাদের সে ধারণা অচিরেই কেটে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ার দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে কে আসল, কে গেল দেখার বিষয় নয়। সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে ইসি। এর জন্য যা যা প্রয়োজন সরকার সে উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, দেশ এগিয়ে চলছে। এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বিনোদনেরও প্রয়োজন রয়েছে। সরকার এ ধরনের প্রতিষ্ঠান তৈরি করে না, তবে উদ্যোক্তাদের পরিবেশ সৃষ্টি করে দেয়।

এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ভাইস আকবানি, সাশিন হাসান ও চেয়ারম্যান মাসুদ দাউদ আকবানি প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

১০

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

১১

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

১২

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

১৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১৪

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৫

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১৬

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১৭

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৮

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৯

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X