মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ল ৬ ঘর

ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে গেছে। ছবি : কালবেলা
ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে গেছে। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছয়টি ঘর আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কাছমালদা এলাকায় শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, রোববার ভোর পৌনে ৬টায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে টঙ্গীবাড়ি ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ ও চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১০

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১১

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১২

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৩

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৪

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৫

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৬

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৭

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৮

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৯

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

২০
X