কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় সকাল থেকেই অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

নওগাঁ জেলা বাস শ্রমিক ইউনিয়নের ধর্মঘটে সড়কের দুপাশে অলস পড়ে আছে বাসগুলো। ছবি : কালবেলা
নওগাঁ জেলা বাস শ্রমিক ইউনিয়নের ধর্মঘটে সড়কের দুপাশে অলস পড়ে আছে বাসগুলো। ছবি : কালবেলা

নওগাঁর মান্দায় বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের আহ্বান করেছে নওগাঁ জেলা বাস শ্রমিক ইউনিয়ন। এ কারণে সকল রুটে সকাল থেকে সব ধরনের বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে বলে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সংবাদ মাধ্যমকে জানান।

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় মোটর শ্রমিক ইউনিয়নের সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, নওগাঁ বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন সড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় অবৈধভাবে নতুন চেকপোস্ট বসিয়ে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করে। এ নিয়ে অটোরিকশার মালিক ও শ্রমিকরা প্রতিবাদ করলে গত ২৯ আগস্ট মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন তাদেরকে মারধর করেন। শুক্রবার নামাজের পর ফেরিঘাট থেকে রাজশাহীতে যাওয়ার সময় নতুন চেকপোস্টে একটি অটোরিকশা থামিয়ে এর চালককে মারধর করে মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন। পরে উপজেলার ফেরিঘাট এলাকায় বাস শ্রমিকরা আবারও সিএনজি মালিক ও চালকের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য নওগাঁ জেলার বাস শ্রমিক মালিকরা এ ধর্মঘট আহ্বান করেন।

নওগাঁর জেলার বাস শ্রমিক ইউনিয়নর সাধারণ সম্পাদক মো. মতিউজ্জামান বলেন, সিএনজি শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এই হামলার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X