মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

৫০ দিনে হাফেজ হলেন ১০ বছরের আব্দুর রহমান

হাফেজ আব্দুর রহমান। ছবি : কালবেলা
হাফেজ আব্দুর রহমান। ছবি : কালবেলা

বগুড়ার সোনাতলায় মাত্র ৫০ দিনে ১০ বছরের শিশু আব্দুর রহমান কোরআনের হাফেজ হয়েছে। আব্দুর রহমান সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের সাজু বেপারির ছেলে ও সোনাতলা পৌর এলাকার কানুপুর জামিয়া আশরাফিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাত্র ১০ বছর বয়সী শিশু আব্দুর রহমান মাত্র ৫০ দিনে কোরআনের ৩০ পারা মুখস্থ করে কোরআনের হাফেজ হয়েছে।

এ উপলক্ষে রোববার মাদ্রাসা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যক্ষ নজবুল হকের ছেলে বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা নাসিদুল হক মাসনবী। তিনি ওই ছাত্রকে পাগড়ি প্রদান করেন।

এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর কাশেমীর সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাড. এটিএম জিল্লুর হক।

আব্দুর রহমানের বাবা সাজু বেপারী জানান, তার ছেলে অল্প সময়ের মধ্যে কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর রহমত।

উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা মুহাতামিম মাওলানা শাহজালাল, হাফেজ ফজলে রাব্বী, ঢাকার পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ শাইকুল হাদিস আল্লামা মুফতি নুরুল আলম, শামসুদ্দোহা, ইসমাইল হোসেন, আনোয়ার শেখ, আল রিয়াদ, আলহাজ্ব মাওলানা রিয়াদ হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X