মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নিজেকে ‘এমএলএ ফাটাকেষ্ট’ বললেন এমপি প্রার্থী

প্রতীক পেয়ে স্থানীয় সাংবাদিকদের কথা বলছেন শিহাব আহমেদ। ছবি : কালবেলা
প্রতীক পেয়ে স্থানীয় সাংবাদিকদের কথা বলছেন শিহাব আহমেদ। ছবি : কালবেলা

নিজেকে ‘এমএলএ ফাটাকেষ্ট’ উল্লেখ করে লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ বলেছেন, ‘আমি হাতীবান্ধা-পাটগ্রামের এমএলএ ফাটাকেষ্ট, যা সমগ্র বাংলাদেশ দেখেছে, আলহামদুলিল্লাহ’।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোড়া মার্কা প্রতীক পেয়ে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিহাব আহমেদ বলেন, ‘আমি আমার জায়গাটা থেকে সেরাটা দিয়ে কাজ করে যাব। আমার লোকজনের ওপর রাজনীতির মাঠ থেকে যে প্রেশার আসতেছে, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা চোখ কান খোলা রাখবেন এবং সবার জন্য সমানভাবে কাজ করে যাবেন। যেন হাতীবান্ধা-পাটগ্রাম থেকে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাই। প্রতিহিংসার কোনো নির্বাচন আমরা হাতীবান্ধা-পাটগ্রামে দেখতে চাই না’।

তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রার্থী হিসেবে আমার যে মূল্যায়ন, দলীয় প্রতীক থেকে যারা দাঁড়াচ্ছেন, তাদের মূল্যায়ন যেন সমান হয়। আমরা হাতীবান্ধা পাটগ্রাম থেকে যদি সমান অধিকার পাই, তাহলে একটা বিপ্লব ঘটায় দিয়ে দেখায় দিয়া যাব, ইনশাআল্লাহ’।

বুধবার সকাল ১০টা থেকেই উৎসবমুখর পরিবেশ লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার জেলার ৩টি আসনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২২জনের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X