মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মী

জামায়াতে যোগদানকৃত নেতাদের ফুলের তোরা দিয়ে বরণ করে নিচ্ছেন ১০ দলীয় প্রার্থী আল হেলাল তালুকদার। ছবি : কালবেলা
জামায়াতে যোগদানকৃত নেতাদের ফুলের তোরা দিয়ে বরণ করে নিচ্ছেন ১০ দলীয় প্রার্থী আল হেলাল তালুকদার। ছবি : কালবেলা

নেত্রকোনার মোহনগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি (সাধারণ সম্পাদক) হাফেজ জুনায়েদ হোসেনের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টায় পৌর শহরের কাজী অফিস সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ খালিয়াজুড়ি) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে তারা জামায়াতে যোগদান করেন।

এ সময় উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমির এটিএম হামিদুল্লাহ ও সেক্রেটারি মাস্টার জাহেদ হাসানসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতে যোগদানকারী ইসলামী আন্দোলনের সাবেক নেতা হাফেজ জুনায়েদ হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি আর্দশে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার প্রত্যয়ে আমরা অর্ধশত নেতাকর্মী যোগদান করেছি। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করব।

নেত্রকোনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার বলেন, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X