গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, আটক ৩

আটককৃত তিনজন। ছবি : সংগৃহীত
আটককৃত তিনজন। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে জাল টাকার একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির নানা সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-১।

আটককৃতরা হলেন—আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) ও মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

র‍্যাব-১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান, পিপিএম (সেবা) বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের প্রস্তুত জাল নোট, কাগজে প্রিন্ট করা অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট, নগদ ১ হাজার ৯০০ টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে—৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, লেমিনেটিং মেশিন, পেপার কাটার, স্ক্যানার, বিভিন্ন রঙের প্রিন্টার কালি, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট, বিপুল পরিমাণ কাগজ ও একাধিক মোবাইল ফোন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছিল। উদ্ধারকৃত জাল নোটগুলো বিক্রির উদ্দেশ্যেই প্রস্তুত করা হচ্ছিল।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকৃতদের টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব। আসন্ন রোজা, ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জাল টাকা চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১০

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১১

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১২

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৩

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৪

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৫

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৬

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৭

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৮

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

২০
X