মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

একযোগে বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির ২২ নেতাকর্মী। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির ২২ নেতাকর্মী। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা এবং জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মী দলটি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের কথা জানান গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।

লিখিত বক্তব্যে তিনি জানান, মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর, শহর, গজারিয়া ও মীরকাদিম পৌরসভা) অন্তর্ভুক্ত ৭৮টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে মত দিলেও সেই মতামত উপেক্ষা করে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা মহিউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মুহাম্মদ মজিবুর রহমানসহ ১৩ নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ।

তিনি আরও জানান, এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা দলীয় পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার ও ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। পদত্যাগকারীদের মধ্যে যুবদল ও মৎস্যজীবী দলের নেতারাও রয়েছেন।

এ সময় আরও জানানো হয়, আগামী দিনগুলোতে অর্ধশতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করতে পারেন। ইতোমধ্যে গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজি ফেসবুক লাইভে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদসহ বিএনপির ১৩ জন নেতাকর্মীকে বিভিন্ন পদ থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধারাবাহিক এই পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় গজারিয়াসহ মুন্সীগঞ্জের বিএনপির রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X