কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুতের খুঁটি রেখে সড়কের কার্পেটিংকাজ সম্পন্ন

বিদ্যুতের খুঁটি রেখে কলারোয়া-খোরদো সড়কে কার্পেটিংকাজ সম্পন্ন করা হয়েছে। ছবি : কালবেলা
বিদ্যুতের খুঁটি রেখে কলারোয়া-খোরদো সড়কে কার্পেটিংকাজ সম্পন্ন করা হয়েছে। ছবি : কালবেলা

সাতক্ষীরার কলারোয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বহীনতায় রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি রেখে কলারোয়া-খোরদো সড়কে কার্পেটিংকাজ সম্পন্ন করা হয়েছে।

সরেজমিনে এমনই অবস্থা দেখা গেছে, হাইভোল্টজের বিদ্যুৎ লাইনের ১১টি খুঁটি রাস্তার মধ্যে রেখেই রাস্তার সাইড বাড়ানো বা প্রশস্তকরণের কাজ করা হয়।

এই বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, খুব দ্রুতই বিষয়টি দেখা হচ্ছে। কিন্তু সড়কের কাজ শেষ হয়ে গেল কিন্তু বিদ্যুতের সেই খুঁটি আর উঠানো হয়নি।

এলাকাবাসীরা জানান, ঝুঁকির মধ্যে প্রতিদিন এ সড়কে পথচারী ও যানবাহন চলাচল করছে। রাস্তার ওপরে বিদ্যুতের খুঁটি থাকলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কলারোয়া উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত এ বিষয়ে সাংবাদিকদের জানান, রাস্তার বাড়ানোর টেন্ডার দেওয়ার আগে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে খুঁটি সরানোর জন্য লিখিত আবেদন করা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ তারপরেও সেগুলো সরিয়ে নেয়নি।

তিনি আরও বলেন, আমাদের এস্টিমেটে খুঁটি সরানোর কোনো ডিমান্ড দেওয়া হয়নি। তাছাড়া দীর্ঘদিন ধরে এই কাজটা শেষ হয়নি, হাতে সময় কম থাকার কারণে জুনের মধ্যে কাজটি শেষ করতে গিয়ে খুঁটি রেখেই আমরা তা সম্পন্ন করেছি। কাজটি বাস্তবায়ন করতে সরকারের ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে।

এ বিষয়ে কলারোয়া পল্লী বিদ্যুতের ডিজিএম ওবায়দুল হক আজ সোমবার জানান, আমরা উপজেলা ইঞ্জিনিয়ার এর কাছে খুঁটি সরানোর ডিমান্ড দিয়েছিলাম। কিন্তু তারা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়নি। তবে এখনো খুঁটি সরানো প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুত তা সরিয়ে নেওয়া হবে বলে তিনি আশস্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X