কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দুপুরে বিয়ে, রাতে আত্মহত্যা!

দুপুরে বিয়ে, রাতে আত্মহত্যা!

সাতক্ষীরার কলারোয়ায় দুপুরে বিয়ের পর রাতে এক নববধূর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। রোববার (১৮ জুন) রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামে বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আত্মহত্যা করা ঊষা খাতুন (১৯) রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের আমের আলী ও শাহানারার বড় মেয়ে। ঊষার স্বামী সুমন হোসেন (২৪) উপজেলার ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে।

সোমবার (১৯ জুন) দুপুরে কলারোয়া থানার এসআই অনীল মুখার্জি বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে উপজেলার রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে ঊষা খাতুনের সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর সুমন তার স্ত্রীকে বাবার বাড়ি রেখে নিজ বাড়িতে চলে যান। সন্ধ্যায় ঊষার সঙ্গে তার দাদির বচসা হয়। এরপর নিজ ঘরে গিয়ে ঊষা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঊষার মা শাহানারা খাতুন বলেন, ‘মেয়ের পছন্দমতো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। সকালে খুব হাসিখুশি ছিল। কিন্তু কী কারণে যে গলায় ফাঁস দিয়েছে তা আমরা কেউ জানি না।’

কলারোয়া থানার ওসি মোহা. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ ঊষার স্বজনরা বলতে পারছেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসম্মতিতে বিয়ে হওয়ায় এমন কাজ করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X