মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, আহত ৮

বিস্ফোরণে আহত ব্যাক্তি । ছবি : কালবেলা
বিস্ফোরণে আহত ব্যাক্তি । ছবি : কালবেলা

মাদারীপুর সদরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে শুক্রবার বিকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ২০টি হাতবোমার বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারীকে (১৮) উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রোকন হাওলাদারকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১০

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১১

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১২

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৩

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৪

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৫

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৬

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৭

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৮

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৯

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

২০
X