সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৬:৫১ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা নৌকা দিছে, আবার ইলেকশন কীসের?’

মো. মহিউদ্দিন মহারাজ
মো. মহিউদ্দিন মহারাজ

‘শেখ হাসিনা নৌকা দিছে, আবার ইলেকশন কীসের? আর ইলেকশন যদি হয়, বুঝে নেবেন ইলেকশন কাহাকে বলে।’ সম্প্রতি পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এমন মন্তব্য করেছেন।

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান গাজীর সমর্থনে গত শনিবার রাতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তার এই বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কাউখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় মহিউদ্দিন মহারাজ বলেন, ‘সভায় অনেক বক্তা বলেছেন, তারা কাউখালী থেকে সাইকেল বিতাড়িত করতে চান। শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়, আগামী উপজেলা পরিষদের নির্বাচনেও সাইকেলকে বিতাড়িত করতে হবে। নৌকাকে বিজয়ী করে সাইকেলকে ভেঙেচুরে কচা নদীতে ফেলে দিতে হবে।’

পিরোজপুর জেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের ভোট নিয়ে এমপি হবেন, আবার আওয়ামী লীগের প্রার্থীকে ঠেকানোর জন্য সাইকেল দেবেন। এটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এটা কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ আওয়ামী লীগ মেনে নেবে না।’

ইউপি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত ‘বাইসাইকেল’ প্রতীকের প্রার্থী সিকদার দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে মহারাজ বলেন, ‘শিয়ালকাঠিতে নৌকাকে জয় এনে দিতে এবং সাইকেল বিতাড়িত করতে যা কিছু করতে হয় আমি করব। সাইকেলের প্রার্থী অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। এই সাইকেলের রোষানলে পড়ে তিনি (সিকদার) যেন ক্ষতিগ্রস্ত না হন। সিকদার যেন দয়া করে বাড়ি চলে যান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X