মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় পুকুর থেকে মিলল বিপুল অস্ত্র 

কুমিল্লায় পুকুর থেকে মিলল বিপুল অস্ত্র 

কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেচে বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাত থেকে কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

র‍্যাব জানায়, অভিযানে বেশ কয়েকটি পিস্তল ও বন্দুক উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি বস্তা মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ওই পুকুরে আরও অস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে র‍্যাব। মঙ্গলবার সকাল ১০টার দিকে কটকবাজার কবরস্থানের পাশের ওই পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেচে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে র‍্যাব সদস্যরা।

মেজর সাদমান ইবনে আলম বলেন, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপাতত সাদা বস্তা ও স্কচ টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পুকুরে আরও অস্ত্র লুকানো থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X