গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় ভোটের প্রস্তুতি সম্পন্ন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। ছবি : কালবেলা
নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধা-৪ আসনে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। রাত পেরোলেই সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

গাইবান্ধা উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৪২টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনের প্রার্থীসহ স্বতন্ত্র দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় ভোটার, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী মাঠে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটের দিন কেন্দ্রগুলোতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব ও আনসার বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন।

সব মিলিয়ে গাইবান্ধা-৪ আসনের নির্বাচন ঘিরে উৎসাহ, উত্তেজনা ও প্রত্যাশার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X