রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম

রাজশাহীর মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
রাজশাহীর মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজশাহীর চারঘাট উপজেলায় বিরাজ আলী (৪৭) নামের কৃষকদলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গোরস্থান এলাকায় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।

আহত বিরাজ উপজেলার নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক। তিনি বিরাজ আলী রামচন্দ্রপুর গ্রামের মৃত আমির মোল্লার ছেলে। আসন্ন নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদের একনিষ্ঠ কর্মী ছিলেন।

বিরাজের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিরাজ মাঠে গরুর ঘাস কেটে বাড়িতে ফিরছিলেন। মাঠ থেকে রামচন্দ্রপুর গোরস্থান এলাকায় কালুহাটি-আড়ানী সড়কে উঠতেই হেলমেট পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে এসে বিরাজকে চাপাতি দিয়ে হামলা করে। হামলাকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিরাজের বড় ভাই আব্দুল মজিদ বলেন, বিরাজ ঘাস কেটে ফেরার সময় এক ব্যক্তি এসে কুপিয়েছে। স্থানীয়রা তাড়া করে অপরাধীকে ধরতে পারেনি। হামলাকারীর মোটরসাইকেলের নম্বর প্লেট ও কাপড় দিয়ে ঢাকা ছিল। স্থানীয় কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের সঙ্গে বিরাজের দ্বন্দ্ব ছিল না। আসন্ন ভোট কেন্দ্র করেও কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন তিনি।

চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরাজের এলাকার বাসিন্দা শাহিনুর রহমান শাহিন বলেন, বিরাজ কৃষক দলের নেতা। স্থানীয় কোনো ব্যক্তি কিংবা অন্য রাজনৈতিক দলের সঙ্গে দ্বন্দ্বের কথা কখনও শুনিনি। তবে হামলাকারী একই গ্রামের বাসিন্দা হবার সম্ভাবনা বেশি। কারণ সে পালানোর সময় রাস্তাঘাট সব তার পরিচিত বলে মনে হয়েছে। এ হামলার সঙ্গে নির্বাচনি কোনো সহিংসতার সম্পর্ক নেই।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনা কেন্দ্র করে এলাকায় কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X