খুলনা ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না : গোলাম পরওয়ার

ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

খুলনা-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ কে চালাবে, সেটা জনগণের রায়ের মাধ্যমে প্রতিফলিত হবে। সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আমরা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাব।

ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমি তো আমার কেন্দ্রই দেখতে পাচ্ছি। পরিবেশ শান্তিপূর্ণ আছে। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।

জামায়াত সেক্রেটারি বলেন, ২০১৮ সালে আমি এই আসনের প্রার্থী ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে স্মরণ করতে হয়, আমাকে ভোটের দিন সকালে বলা হয়েছিল- আপনি ভোটকেন্দ্রে আসবেন না, আসলে গ্রেপ্তার করা হবে। তো আজকে সেই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে, শত শত মানুষ ভোট দিচ্ছে। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পর আরেকটা পরিবর্তিত বাংলাদেশ এ জাতি উপহার পাবে।

প্রসঙ্গত, আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একযোগে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। কেন্দ্রে ভোটার থাকলে এরপরও ভোট দেওয়া যাবে বলা জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X